রাজবাড়ীতে উদীচীর সত্যেন সেন গণসংগীত প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে আজ রোববার বিকেলে অষ্টম সত্যেন সেন গণসংগীত প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা শাখা শহরের খলিফাপট্টির স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষাবিদ শংকর চন্দ্র সিনহা। উদ্বোধক তাঁর বক্তব্যে বলেন, গণসংগীত সাধারণ মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে অধিকার আদায়ে সোচ্চার হতে শেখায়। সামাজিক অসংগতির বিরুদ্ধে এককাট্টা হতে গণসংগীতের ভূমিকা অপরিসীম। এ প্রতিযোগিতা মুক্তিযুদ্ধের চেতনায় একটি সাম্যবাদী শোষণহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চারটি শাখায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অনূর্ধ্ব ১২ বছরের প্রতিযোগীরা ‘ক’ বিভাগে, অনূর্ধ্ব ১৮ বছরের প্রতিযোগীরা ‘খ’ এবং ১৮ বছরের ঊর্ধ্বের প্রতিযোগীরা ‘গ’ বিভাগে একক প্রতিযোগিতায় অংশ নেয়। এ ছাড়া ‘ঘ’ বিভাগে দলীয়ভাবে প্রতিযোগীরা অংশ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সহকারী অধ্যাপক শামীমা আক্তার, সহসভাপতি রবিন দে, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সংগীতবিষয়ক সম্পাদক আবদুল জব্বার প্রমুখ।