রাজবাড়ীতে ওয়ার্কার্স পার্টির নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির নেতাকে গতকাল বুধবার রাত আটটায় উড়াকান্দায় গুলি করে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।আহত নেতার নাম ইসলাম আলী খান (৪৮)। তিনি সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামের চাঁদ আলী খানের ছেলে এবং জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য। তাঁর ভাই সালাম খান জানান, উড়াকান্দা মসজিদের কাছে কয়েকজন দুর্বৃত্ত ইসলামের দুই পায়ে গুলি করে এবং মাথায় লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।