রাজবাড়ীতে কবি সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা পাঠক ফোরাম ও লেখক কেন্দ্রের সহযোগিতায় মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের আয়োজনে গত শুক্রবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কবি সম্মেলন ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
প্রথম পর্বে বেলা ১১টায় উৎসবের উদ্বোধন করেন কবি মো. আবদুল মান্নান। মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি আবদুস সালাম মণ্ডলের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফকির আবদুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মতিয়র রহমান, অধ্যক্ষ সুলতান উদ্দিন আহম্মেদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট শাখার সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অসীম কুমার পাল।
স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানের পর আবদুস সালাম মণ্ডলকে আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট জেলা কবি পর্ষদ, রাজবাড়ী গঠন করা হয়।