রাজবাড়ীতে কলেজছাত্র নিখোঁজ, অপহরণ মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে শাহিদুল ইসলাম রিপন (২০) নামে এক কলেজছাত্র চার দিন ধরে নিখোঁজ। পরিবার আশঙ্কা করছে তাঁকে অপহরণ করা হয়েছে। রিপন ঢাকার ন্যাশনাল পলিটেকনিক্যাল কলেজের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। ১০ নভেম্বর সকাল ১০টার দিকে রাজবাড়ী জনতা ব্যাংকের সামনে থেকে কে বা কারা তাঁকে অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ ব্যাপারে রিপনের বাবা ফজের মোল্লা বাদী হয়ে হাসি, সাইদুল ও কুশল নামে তিনজন এবং অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করে শনিবার রাজবাড়ী থানায় মামলা করেন।রিপনের মা হাসিনা বেগম নিখোঁজ ছেলের জন্য পাগলপ্রায়।রাজবাড়ী থানার তদন্তকারী কর্মকর্তা আনিস রহমান বলেন, মামলার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য আসামি হাসিকে থানায় আনা হয়েছে।