রাজবাড়ীতে কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রামাণ্যচিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজ প্রতিষ্ঠাতার ৮২তম বার্ষিকীতে গতকাল মঙ্গলবার দুপুরে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।কলেজের উদ্যোগে ডা. নাজমুল হোসাইন মিলনায়তনে এসব অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন আবুল হোসেন, তাঁর স্ত্রী বেগম নুরজাহান হোসেন, কলেজের অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, শিক্ষক শংকর চন্দ্র সিনহা, মতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানে কেক কাটার পর কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।