রাজবাড়ীতে কৃষকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের সাভার গ্রামে একটি ধানখেত থেকে গতকাল শুক্রবার সকালে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।তমিজউদ্দিন খান ওরফে লাল চাঁদ (৫৪) নামের ওই কৃষক উপজেলার বানিবহের কাদের খানের ছেলে। তিনি বরাট ইউনিয়নের সাভারে তাঁর শ্বশুরবাড়িতে থাকতেন।নিহতের শ্যালক আক্কাস আলী সরদার জানান, গত বৃহস্পতিবার রাতে খাবারের পর সাড়ে নয়টার দিকে তমিজউদ্দিন স্থানীয় বাজারে যাওয়ার উদ্দেশে বের হন। রাতে বাড়ি না ফেরায় তাঁকে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে প্রতিবেশী মনিরের ধানখেতে তাঁর লাশ দেখে বাড়িতে খবর দেয় এলাকাবাসী। লাশের মাথার পেছনের অংশে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া গলার পেছনের দিকে তিনটি ছিদ্র রয়েছে।