রাজবাড়ীতে খালেদা জিয়ার জনসভা ফের স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে ৬ মার্চ অনুষ্ঠেয় বিএনপির জনসভা আবারও স্থগিত ঘোষণা করা হয়েছে। ওই জনসভায় খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৬ মার্চ বুধবার বেলা দুইটায় রাজবাড়ী খুশি রেলওয়ে ময়দানে জেলা বিএনপির জনসভা স্থগিত করা হলো।’ জেলা বিএনপির সাবেক সভাপতি নাছিরুল হক, সাংগঠনিক সম্পাদক আফছার আলী সরদার, এ বি এম মঞ্জুরুল আলমসহ দলীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।ইতিপূর্বে ইলিয়াস আলী গুম হওয়ায় রাজবাড়ীতে গত বছর ২৩ এপ্রিল বিএনপির জনসভা স্থগিত করা হয়। এরপর ২৯ সেপ্টেম্বরের জনসভা স্থগিত করা হয় খালেদা জিয়ার ভাই সাঈদ এস্কান্দারের মৃত্যুর কারণে।