রাজবাড়ীতে খালেদা জিয়ার জনসভা ২৯ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে ২৯ সেপ্টেম্বর জনসভা করবেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসনের দেশব্যাপী জেলা সফর কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে প্রথম জনসভা হবে। স্থানীয় ১৮ দলীয় জোট এ কর্মসূচি পালন করবে। খালেদা জিয়ার জনসভা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বিএনপির গুলশান কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান এবং রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।