রাজবাড়ীতে খালেদা জিয়ার সমাবেশ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ শনিবার রাজবাড়ী যাচ্ছেন। বিকেলে সেখানকার রেলওয়ে মাঠে আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য দেবেন।
৫ জানুয়ারির নির্বাচনের পর এটাই হবে ঢাকার বাইরে বিএনপির চেয়ারপারসনের প্রথম সমাবেশ।
বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রথম আলোকে জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ সকালে রাজবাড়ীর উদ্দেশে রওনা হবেন। আরও আগে এ সমাবেশ হওয়ার কথা ছিল।