রাজবাড়ীতে গণপিটুনিতে তিন ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর সদর উপজেলায় মূলঘর ইউনিয়নের ঝিনাইদাহ বাঘিয়া গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন দবির মণ্ডল (৩৫), ফারুক (৩২) ও মাহিনুর (৩০)।পুলিশ জানায়, দবির মণ্ডলের বাড়ি সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বিলনয়ারাত গ্রামে। ফারুকের বাড়ি সদর উপজেলার আহলাদীপুর গ্রামে। মাহিনুর সদর উপজেলার ব্রাহ্মণদিয়া গ্রামের।রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরাফাতুল্লাহ জানান, দবির মণ্ডলের বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা ও একটি ডাকাতি মামলা হয়েছে।