রাজবাড়ীতে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর স্লুইসগেট এলাকায় শুক্রবার দিবাগত রাতে নিজ ঘরে শমসের খান (৬২) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, শমসের খান ঘরে একা ঘুমিয়ে ছিলেন। পাশের ঘরে তাঁর স্ত্রী ও মেয়ে ছিলেন। রাত দুইটার দিকে শমসেরের আর্তচিৎকার শুনে তাঁর ছোট মেয়ে সাবিনা ঘরে গিয়ে দেখতে পান তাঁর বাবার গলা কাটা। এ ঘটনার কিছুক্ষণ পর রাত সোয়া দুইটার দিকে চিকিৎসকের কাছে নেওয়ার আগে ঘরেই তিনি মারা যান।শমসের খানের ছেলে জাসুদ (৩২) বলেন, ‘আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। কে বা কারা আমার বাবাকে খুন করল, আমি কিছু বুঝতে পারছি না।’রাজবাড়ী সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হায়দার মিয়া বলেন, পুলিশ সুপার মো. রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।