রাজবাড়ীতে চরমপন্থী নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর ডিবি ও পাংশা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে পূর্ব বাংলার সর্বহারা পার্টির (লাল পতাকা) স্থানীয় চরমপন্থী নেতা আক্কাছ বাহিনীর প্রধান আমিরুল ইসলাম ওরফে আক্কাছকে (৫২) গ্রেপ্তার করেছে।রাজবাড়ী ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আবদুল খালেক জানান, পূর্ব বাংলার সর্বহারা পার্টি রাজবাড়ী অঞ্চলের নেতা ও আক্কাছ বাহিনীর প্রধান আমিরুল ইসলাম আক্কাছ কয়েক দিন ধরে নিজ বাড়িতে অবস্থান করছেন। গোপন সূত্রে এ সংবাদ পেয়ে তিনিসহ পাংশা থানার একটি দল শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর গ্রামের নিজ বাড়ি থেকে আক্কাছকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তার হওয়া আক্কাছ অস্ত্র মামলায় ১০ বছর এবং রগ কাটা মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।