রাজবাড়ীতে ছাত্র হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের পর রিফাত হোসেন নামের এক স্কুলছাত্রকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল শুক্রবার রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন রাজবাড়ী জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি চলাকালে সংগঠনের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল হোসেন, প্রথম আলো বন্ধুসভার সভাপতি আজমল হোসেন, প্রমুখ বক্তৃতা করেন।
৬ নভেম্বর সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের মোক্তার মণ্ডলের ছেলে রিফাত হোসেনকে (১১) অপহরণ করা হয়। রঞ্জন কুমার সরকার ও তাঁর সহযোগীরা ১৫ লাখ মুক্তিপণের দাবিতে তাঁকে অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে। ১৩ নভেম্বর রক্তিমের প্রতিবেশী ভৈরব শীলের বাড়ির সেপটিক ট্যাংক থেকে রিফাতের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।