রাজবাড়ীতে ছাত্রের লাশ গুমের অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের স্কুলছাত্র রবিউল ইসলাম শেখ ওরফে নবুর (১২) লাশ গুম করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রবিউল ইসলামের বাবা আবুল কাশেম শেখ বাদী হয়ে গত শনিবার রাতে সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলায় আবদুর রহমান মিস্ত্রিসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
পুলিশ এই ঘটনায় হাসেম শেখ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিখোঁজ হওয়ার আট দিন পর গত শনিবার দুপুর দুইটার দিকে মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।