রাজবাড়ীতে জাকাতের কাপড় নিতে গিয়ে ২০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী শহরে এক শিল্পপতির বাড়িতে জাকাতের কাপড় নিতে গিয়ে লাঠিপেটা ও পায়ের তলায় পিষ্ট হয়ে ২০ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে শহরের রেলওয়ে মাঠসংলগ্ন শিল্পপতি দেলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন প্রতিবছর গরিব ও অসহায় মানুষের মধ্যে জাকাতের শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। রোববার সকালে সেই শাড়ি ও লুঙ্গি নিতে আসা মানুষের চাপে দেলোয়ারের বাড়ির একটি গেট ভেঙে যায়। তখন তাঁর মিল-কারখানার শ্রমিকেরা তাঁদের লাঠিপেটা করতে থাকেন। এ সময় লাঠির আঘাত এবং তাড়াহুড়া করে পালাতে গিয়ে পদপিষ্ট হয়ে ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে সালেহা বেগম (৩২) ও অজ্ঞাত পরিচয়ের (৬০) এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন বলেন, ‘গেট ভেঙে লোকজন দ্রুত ভেতরে প্রবেশ করার সময় পদপিষ্ট হয়ে কয়েকজন আহত হন।’