রাজবাড়ীতে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে বৃদ্ধের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মারা যাওয়া ওই ব্যক্তির নাম সাধন পাল (৭০)। তিনি রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, সাধন পাল কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বাড়িতেই তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই বৃদ্ধ মারা গেছেন। করোনাভাইরাস পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।