রাজবাড়ীতে ট্রাক চাপায় গৃহকর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে ট্রাকের চাপায় গতকাল রফিক (২০) নামের এক গৃহকর্মী নিহত হয়েছেন। গত শনিবার রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।রফিক রাজবাড়ীর বালিয়াকান্দির দক্ষিণ পদমদীর আক্কাস মোল্লার ছেলে। তিনি শহরের মাসুদ ডাক্তারের বাড়িতে কাজ করতেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেল পাঁচটায় রফিক অটোরিকশার জন্য শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় গোয়ালন্দ থেকে ছুটে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। রাজবাড়ী মালিক সমিতির অফিসের সামনে ট্রাক রেখে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া করে চালক নাজিম উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।