রাজবাড়ীতে ট্রাক চাপায় ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া গ্রামের রাজবাড়ী-ধাওয়াপাড়া সড়কে ট্রাকচাপায় রাসেল শেখ (১২) নামের এক ছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।রাসেল একই ইউনিয়নের বাগমারা গ্রামের উম্বার শেখের ছেলে ও বাড়াইজুড়ী দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। তারা তিনটি ট্রাক ভাঙচুর করে।রাসেলের ভাই উজ্জ্বল শেখ জানান, রাসেল প্রতিদিনের মতো বাইসাইকেল চালিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।