রাজবাড়ীতে ট্রাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গতকাল শুক্রবার বাড়তি টোল আদায় করাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সড়কের নতুন বাজার এলাকায় ট্রাক শ্রমিকেরা গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করেন।রাজবাড়ী পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাখাওয়াত হোসেন জানান, নতুন বাজার পুলিশ লাইনের গতিরোধকের সামনে থেকে টার্মিনালের ইজারাদারের লোকজন ট্রাক থেকে ৫০ টাকা করে টোল আদায় করছিলেন। কিন্তু ফরিদপুরে ১০ টাকা ও কুষ্টিয়াতে ২৫ টাকা করে এই টোল আদায় করা হয়। কয়েকজন ট্রাকচালক টোল দিতে অস্বীকৃতি জানালে গতকাল সকাল নয়টার দিকে তাঁদের মারধর করা হয়। এতে বিক্ষুব্ধ ট্রাক শ্রমিকেরা সকাল ১০টা থেকে দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন। পরে স্থানীয় সাংসদ কাজী কেরামত আলীর মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়।