রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাকের ধাক্কায় শেলী আক্তার (৩২) নামের এক নারী মারা গেছেন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বালিয়াকান্দি-মধুখালী আঞ্চলিক সড়কের ইলিশকোল বোবার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শেলী মোটরসাইকেল আরোহী ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন তাঁর স্বামী রিয়াজুল ইসলাম। মোটরসাইকেলে তাঁদের এক সন্তানও ছিল। ট্রাকের পেছনের চাকার সঙ্গে শেলীর মাথায় ধাক্কা লাগে। তিনি ঘটনাস্থলে মারা যান। বেঁচে গেছেন তাঁর স্বামী ও সন্তান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম। তিনি জানান, ঘটনার পর রাস্তা বন্ধ করে দিয়েছিল এলাকাবাসী। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক।