রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৈশলা বাসস্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় সাগর বিশ্বাস নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগরের বাড়ি পাংশা উপজেলায়।

পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল মান্নানের ভাষ্য, চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ওই পথচারীকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশে নিচু খাদে পড়ে যায়। ট্রাকটি তোলার চেষ্টা চলছে।

আব্দুল মান্নান আরও বলেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।