রাজবাড়ীতে দুই দিনব্যাপী বিতর্ক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জ্ঞান সেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ স্লোগান ধারণ করে রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের (আরডিএ) উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীতে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রথম বিতর্ক উৎসব।এ উপলক্ষে সকাল পৌনে ১০টায় রাজবাড়ী শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, সংস্কৃতিকর্মী অংশ নেন। রাজবাড়ীর ১১টি কলেজ ও ১৯টি মাধ্যমিক বিদ্যালয় উৎসবে অংশ নেয়। উৎসবে কর্মশালা, প্রতিযোগিতা, রম্য বিতর্ক ও সংসদীয় বিতর্ক হয়। বিতর্ক কর্মশালায় ৩০০ খুদে বিতার্কিক অংশ নেয়। দুই দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনের কর্মসূচি উদ্বোধন করেন সাংসদ কাজী কেরামত আলী। অনুষ্ঠানে বক্তব্য দেন শংকর চন্দ্র সিনহা, সৈয়দ সিদ্দিকুর রহমান, আবদুল হামিদ ও সোহান সুলতান। শুক্রবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।