রাজবাড়ীতে দুজনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার চর নারায়ণপুর এলাকা থেকে গতকাল বুধবার অজ্ঞাতপরিচয় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।রাজবাড়ী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, চর নারায়ণপুর এলাকার একটি তামাক খেতে দুটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ অজ্ঞাতপরিচয় পুরুষ (৩০) ও নারীর (২৪) লাশ উদ্ধার করে। তিনি জানান, যুবকের পরনে ছিল সাদাকালো চেক শার্ট ও কালো প্যান্ট এবং যুবতীর পরনে ছিল সাদা সালোয়ার ও কালো রঙের কামিজ। তবে কারা কী কারণে তাদের হত্যা করেছে তা বলা যাচ্ছে না।পরিদর্শক (তদন্ত) মো. আনিসুর রহমান আরও জানান, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।ময়নাতদন্তের জন্য লাশ দুটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।