রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে কৃষক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার আলীপুরে গতকাল শনিবার এক কৃষককে গুলি করেছে দুর্বৃত্তরা। তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত কৃষকের নাম এখলাশ খাঁ (৩২)। তিনি সদর উপজেলার আলীপুরের জিন্নাত আলী খাঁর ছেলে। এখলাশ জানান, বেলা ১১টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আলীপুর বাজারে আসছিলেন। এ সময় দুটি অটোরিকশায় করে ১০-১২ জন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে দাঁড়ায়। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকে গুলি করলে বাঁ পায়ে গুলি লাগে। গুলির শব্দে ও তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলছে।