রাজবাড়ীতে নদীর সেই বাঁধগুলোর অপসারণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর ওপর দিয়ে প্রবাহিত পদ্মা ও যমুনা নদীতে মাছ শিকারের জন্য অবৈধভাবে বাঁশের তৈরি সেই বাঁধগুলোর অপসারণ শুরু হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে গতকাল সোমবার গোয়ালন্দ উপজেলা প্রশাসন বাঁধের অপসারণ শুরু করে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া ডাকাতপাড়া এলাকায় একটি বাঁধ অপসারণ করা হয়। এ সময় পাঁচ শতাধিক বাঁশ ও বড় আকারের তিনটি ফাঁস, চট ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। জালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং বাঁশগুলো নিলামে বিক্রি করা হয়। গত শনিবার প্রথম আলোয় ‘রাজবাড়ীতে নদীতে বাঁধ দিয়ে চলছে মাছ শিকার’ শীর্ষক সচিত্র প্রতিবেদন ও পরদিন এ বিষয়ে সম্পাদকীয় প্রকাশিত হলে জেলা প্রশাসনে টনক নড়ে। জেলা মত্স্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অবশিষ্ট বাঁধগুলো যাতে দু-এক দিনের মধ্যে সরিয়ে নেওয়া হয়, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।