রাজবাড়ীতে বিএনপি নেতা হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলা বিএনপির নেতা শামসুল আলম হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গতকাল বুধবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আরিফ হোসেন (১৮) ও অনিক খানের (১৮) বাড়ি রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকায়।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার রাজাবাজার থেকে আরিফ হোসেন ও ওয়ারী থেকে অনিক খানকে গ্রেপ্তার করা হয়।জমি নিয়ে বিরোধের জেরে গত ২৩ আগস্ট রাতে রাজবাড়ী বাজার থেকে বাড়ি ফেরার সময় বিনোদপুর গ্রামে জেলা বিএনপির সদস্য শামসুল আলমকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই সহিদুল ইসলাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর এনাম আলীকে প্রধান আসামি করে মোট ১৪ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।