রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান ওরফে লালকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে আজাদী ময়দানের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের আমতলায় গিয়ে সমাবেশ করে। সেখানে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফছার আলী সরদার, যুবদলের নেতা আজিমুল হক প্রমুখ। এরপর তাঁরা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল ও পুলিশ সুপার রেজাউল হকের কাছে স্মারকলিপি পেশ করেন। ১২ জুলাই রাত নয়টায় মাসুদুর রহমানকে শহরের বিনোদপুর লোকোশেড এলাকায় তাঁর মাছের খামারে দুর্বৃত্তরা গুলি করে। এতে তিনি বুকে ও ঊরুতে গুলিবিদ্ধ হন। এ ঘটনার পরের দিন মাসুদুরের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। পুলিশ গত শুক্রবার রাতে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে।