রাজবাড়ীতে বিশ্বজিৎ হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন রাজবাড়ী শাখা জেলা শহরের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে।মানববন্ধনে বক্তৃতা করেন কমিশনের রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক মেজবাহ উল করিম, সদস্য শংকর চন্দ্র সিনহা, শফিকুল ইসলাম প্রমুখ।প্রসঙ্গত, ৯ ডিসেম্বর সকালে পথচারী ও দর্জিদোকানি বিশ্বজিৎকে পিটিয়ে এবং চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা।