রাজবাড়ীতে ব্যবসায়ীদের ধর্মঘট পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ব্যবসায়ীর মুক্তি ও পুলিশ সুপারের অপসারণের দাবিতে চেম্বার অব কমার্স ও বাজার ব্যবসায়ী সমিতির ডাকে গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীতে ব্যবসায়ীরা সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধর্মঘট পালন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামে স্পিরিট খেয়ে সিদ্দিক মিজি ও শিপু মোল্লা নামের দুই তরুণ মারা যান। এ ছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় চারজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।এ ঘটনায় মৃত শিপুর ভাই আতাউর রহমান বাদী হয়ে স্পিরিট বিক্রির অভিযোগে মঙ্গলবার রাজবাড়ী শহরের ব্যবসায়ী সন্তোস দত্ত ও তাঁর ছেলে সবুজ দত্তকে আসামি করে সদর থানায় মামলা করলে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের দোকান থেকে ৯৮ লিটার স্পিরিট উদ্ধার করা হয়।