রাজবাড়ীতে ব্রিটিশ আমলের মুদ্রা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নে ব্রিটিশ আমলের ১২০টি মুদ্রা উদ্ধার করা হয়েছে। গত সোমবার খানগঞ্জ বাজার-সংলগ্ন এক ব্যক্তির বাড়ির পাশ থেকে এগুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে খানগঞ্জ বাজার-সংলগ্ন অজিদ পোদ্দারের বাড়ির পাশে মাটি খোঁড়াখুঁড়ি করে বোতলের ভেতর রাখা ব্রিটিশ আমলের ১২০টি মুদ্রা দেখতে পান স্থানীয় কয়েক ব্যক্তি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুদ্রাগুলো উদ্ধার করে। এর মধ্যে অধিকাংশ মুদ্রা ব্রোঞ্জ, তামাসহ বিভিন্ন ধাতু তৈরি করা হয়েছে। কয়েকটি মুদ্রার গায়ে জর্জ কিং এম্পেরর ১৯১৮ লেখা। রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ আবুল বাশার মিয়া বলেন, মুদ্রা উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।