রাজবাড়ীতে মদপানে দুজনের মৃত্যু হাসপাতালে চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদরের মিজানপুর ইউনিয়নের দয়ালনগরে মদপানে শিপু মোল্লা (২৪) ও সিদ্দিক মিজি (২০) নামের দুই তরুণ মারা গেছেন এবং আশঙ্কাজনক অবস্থায় অপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন।শিপু দয়ালনগর গ্রামের হাসান মোল্লার ছেলে এবং সিদ্দিক মিজি একই গ্রামের মৃত বশির মিজির ছেলে।পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার রাতে দয়ালনগর গ্রামের শিপু মোল্লা, সিদ্দিক মিজি, নয়ন মোল্লা, জাহিদুল শেখ, নাহিদ শাহরিয়ার ও রিমন ঈদ উৎসবকে কেন্দ্র করে আনন্দ-উল্লাস করেন। গভীর রাতে তাঁরা বাড়ি ফিরে শুয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাঁদের ডেকে তুলতে গেলে তাঁরা আবোল-তাবোল বকতে থাকেন এবং আবার শুয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাঁদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকেরা রাতে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত সাড়ে ১১টায় সিদ্দিক মিজি মারা যান এবং শিপু মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ায় সময় দৌলতদিয়া পৌঁছালে তিনি মারা যান।রাজবাড়ী সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক অঞ্জন কুমার দাস বলেন, এই ছয় তরুণ বিষাক্ত মদ পান করায় এমন ঘটনা ঘটেছে।