রাজবাড়ীতে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে গত সোমবার রাতে এক মাদ্রাসার ছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের অভিযোগে পুলিশ রেজাউল (২২) নামে একজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার জেলহাজতে পাঠিয়েছে। সদর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর মোল্যা জানান, অষ্টম শ্রেণীর ওই ছাত্রী গত সোমবার সকালে মাদ্রাসায় যায়। বিকেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। মঙ্গলবার সকালে ওই মাদ্রাসার পাশের রাস্তা থেকে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন।সে তাঁর পরিবারকে জানায়, মাদ্রাসা থেকে ফেরার পথে কল্যাণপুর এলাকার সুরুজ লাঠিয়ালের ছেলে রেজাউল তাকে অপহরণ করে মাদ্রাসার পাশের একটি বাড়িতে নিয়ে আটকে রাখে। রেজাউল রাতে তাকে মাদ্রাসার মাঠে নিয়ে ধর্ষণ করে ভোরে ফেলে যায়।