প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলার চর রামনগরে বাউল সাধকদের চুল ও গোঁফ কেটে নির্যাতনের ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার রাজবাড়ী শহরে মানববন্ধন করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বাঙালির পরিচয় বাউলে, সেই বাউলের জন্য সবাই কাঁদে রে’ স্লোগান নিয়ে বাংলাদেশ পথনাটক নির্মাণ কর্মশালা-রাজবাড়ীর উদ্যোগে জেলার ১১টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গতকাল সকাল ১০টার দিকে শহরে মৌন মিছিল বের করে। পরে রেলগেট চত্বরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।