রাজবাড়ীতে যান চলাচল বন্ধ যাত্রী ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভার কারণে জেলার সব অভ্যন্তরীণ রুটে গতকাল শনিবার সারা দিন সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়।সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, সংগঠনের দ্বিবার্ষিক সাধারণসভার কারণে জেলার সব সড়ক পরিবহন শ্রমিকেরা সারা দিন কর্মবিরতি পালন করেন। এর ফলে জেলার অভ্যন্তরীণ রুটে বাস, মিনিবাস, ট্রাক ও ভাড়ায় চালিত সব ধরনের মাইক্রোবাস বন্ধ থাকে। সকাল ১০টায় আযাদীর উন্মুক্ত ময়দানে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আ. কুদ্দুস খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কার্যকরী সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, শ্রমিক নেতা শামীম রেজা, আ. খালেক প্রমুখ। শ্রমিক পরিবহনের নেতারা যাত্রীদের এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন।