প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় যুব সংহতির রাজবাড়ী জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। শহরের রেলওয়ে হোসনাবাদ হলে দুপুরে সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় যুব সংহতির প্রস্তুতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন। দলের জেলা কমিটির আহ্বায়ক মো. আজিজুল ইসলাম মন্টু সভাপতিত্ব ও সদস্যসচিব মো. জাকির হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ফখরুল আহসান শাহজাদা, সদস্য আক্তারুজ্জামান খান, মিয়া আলমগীর, জেলা জাতীয় পার্টির সভাপতি খোন্দকার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান প্রমুখ। পরে গোপন ভোটের মাধ্যমে জাতীয় যুব সংহতির জেলা কমিটি গঠন করা হয়। এতে ইকবাল হায়দার মিলন সভাপতি ও কামরুল হাসান সাধারণ সম্পাদক হয়েছেন।