রাজবাড়ীতে র্যাব সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক সদস্যকে ফেনসিডিল বহনের অভিযোগে আটক করেছে। এ সময় তাঁর কাছ থেকে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। র্যাবের ওই সদস্যের নাম জি এম সাইদুজ্জামান (৩০)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বোয়ালডাঙ্গা গ্রামের আবদুল সালাম গাজীর ছেলে।পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান বলেন, র্যাবের ওই সদস্যেকে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।