রাজবাড়ীতে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সরকারি কলেজের পুকুরপারের খেলার মাঠ থেকে গতকাল বুধবার বিকেলে আনোয়ার হোসেন (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, দুপুরে বৃষ্টির পরে মাঠে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।