রাজবাড়ীতে শিশু ধর্ষণ ও হত্যা ঘটনার দ্রুত বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে শিশু মৌসুমীকে (৫) ধর্ষণ ও হত্যা ঘটনার দ্রুত বিচার এবং দোষী রইচ শেখের (১৮) উপযুক্ত শাস্তির দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবের সামনে গতকাল সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের গোপালপুর গ্রামে ব্র্যাক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মৌসুমী গত রোববার বাড়ি ফেরার পথে রইচ শেখ তাকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে। পরে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।