রাজবাড়ীতে শিশু রিফাত হত্যার ঘটনায় দুজনের ফাঁসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে অপহরণের পর শ্বাসরোধে পঞ্চম শ্রেণির শিশু রিফাত হোসেনকে হত্যায় জড়িত থাকার দায়ে দুজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওসমান হায়দার এ রায় দেন।
ফাঁসির দণ্ড পাওয়া দুজন আসামি হলেন রক্তিম (২৬) ও রাসেল (২৬)। যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামি রনি (২৬)।
বাহরাইনপ্রবাসী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের মোক্তার মণ্ডলের ছেলে রিফাতকে ২০১৩ সালের ৬ নভেম্বর অপহরণের পর হত্যা করা হয়। এক সপ্তাহ পর রক্তিমের বাড়ির শৌচাগার থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়।