রাজবাড়ীতে শ্রেষ্ঠ পাঁচ নারীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ পাঁচ সফল নারীকে গতকাল শুক্রবার সম্মাননা জানানো হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় এই সম্মাননা দেওয়া হয়।
জেলা পর্যায়ে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য হাজেরা নজরুল, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শরিফা বেগম, সফল জননী আমেনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় সুফিয়া খাতুন (কাঙালিনী সুফিয়া) এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সৈল বালাকে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
অফিসার্স ক্লাব মিলনায়তনে বিকেল সাড়ে চারটায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাসানুজ্জামান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার রেজাউল হক।
জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আলোচকেরা বলেন, জয়িতা হচ্ছে সমাজের সব বাধা-বিপত্তি অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীর প্রতীকী নাম।