রাজবাড়ীতে সাবেক মন্ত্রী জাহানারার বিরুদ্ধে সমন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী জেলা পরিষদের মালিকানাধীন পাঁচ কোটি টাকা মূল্যের সরকারি পুকুর অবৈধভাবে দখলের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপির মহাসচিব জাহানারা বেগমসহ তিনজনকে আসামি করে মামলা হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাদী হয়ে রাজবাড়ীর সহকারী জজ আদালতে এ মামলা করেন। আদালত তিন আসামিকে ২৪ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রাশেদ খান জানান, ২১ মার্চ তিনি বাদী হয়ে আদালতে মামলাটি করেন। মামলায় জাহানারা বেগম ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রাজবাড়ী সদরের সহকারী কমিশনারকে (ভূমি) আসামি করা হয়েছে।