প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামের একটি পোলট্রি খামারের বার্ড ফ্লুতে আক্রান্ত ৮৪০টি মুরগি সোমবার রাতে নিধন করা হয়েছে। একই সঙ্গে খামারের এক হাজার ৬০০ ডিম ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরেন্দ্র নাথ সাহা জানান, গত রোববার রাতে ওই গ্রামের আবদুল কাদেরের পোলট্রি খামারে আশঙ্কাজনক হারে মুরগি মরতে থাকে। রাতেই প্রাথমিকভাবে নমুনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে বার্ড ফ্লুর আলামত পাওয়া যায়।