রাজবাড়ীতে সিপিবির সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা শাখার সপ্তম সম্মেলন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। শহরের জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রকৌশলী এ কে এম নাছির উদ্দিন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিপিবির জেলা সভাপতি আবুল কালামের সভাপতিত্বে এতে বক্তৃতা দেন কেন্দ্রীয় নেতা ইদ্রিস আলী, রফিকুজ্জামান লায়েক, আওয়াল আনোয়ার, সৌমেন দাশ, ওয়ার্কার্স পার্টির জ্যোতি শংকর, জাসদের মনিরুল হক। বক্তারা গ্রামে-গঞ্জে কমিউনিস্ট পার্টি গড়ে তুলে দ্বিদলীয় ধারার বাইরে মেহনতি মানুষের অধিকার আদায়ের আহ্বান জানান। মধ্যাহ্নভোজের পর দলের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।