রাজবাড়ীতে সুনীল গঙ্গোপাধ্যায়ের সঞ্চরণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে হুমায়ূন আহমেদ পাঠক ফোরামের উদ্যোগে এ সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ফকির শাহাদত হোসেন। বক্তৃতা করেন অধ্যাপক শংকর চন্দ্র সিনহা, অসীম কুমার পাল, সৈয়দ সিদ্দিকুর রহমান, মনিরুল হক, শফিকুল আজম প্রমুখ। বক্তারা বাংলা সাহিত্য ও সংস্কৃতির অসাম্প্রদায়িক চেতনা বিকাশের প্রাণপুরুষ সুনীল গঙ্গোপাধ্যায়ের জীবন ও কর্মের ওপর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সুনীল গঙ্গোপাধ্যায় গত ২৩ অক্টোবর দক্ষিণ কলকাতায় নিজ বাসভবনে মারা যান।