রাজবাড়ীতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুরে গতকাল বৃহস্পতিবার আশা সরকার (১৬) নামের এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মেয়েটির পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে।মেয়েটির বাবা আবদুস সামাদ জানান, তাঁর মেয়ে শহরের শেরেবাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করত। আশাকে বাড়িতে রেখে গতকাল সকাল ১০টার দিকে তিনি তাঁর স্ত্রীকে নিয়ে শহরের কাজীকান্দায় শ্বশুরবাড়িতে যান। সেখান থেকে দুপুর ১২টার দিকে তাঁরা বাড়ি ফিরে ডাকাডাকির পরও দরজা না খোলায় তিনি দরজা ভেঙে ঘরে ঢুকে আশাকে বিছানায় পড়ে থাকতে দেখেন।