রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় চার বন্ধুসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। একটি ঘটনায় গতকাল শুক্রবার ভোর চারটার সদর উপজেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের খানখানাপুর ইউনিয়নের ছোট ব্রিজ এলাকায় ট্রাকের চাপায় নিহত হন চার বন্ধু। অপর ঘটনায় গত বৃহস্পতিবার পাংশা উপজেলায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত হয়েছেন এক তরুণী। গতকাল ছোট ব্রিজ এলাকায় ট্রাকের চাপায় নিহত চার বন্ু্ল হলেন: রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের ছিদ্দিক ইসলামের ছেলে নজরুল ইসলাম (২১), হায়াত আলীর ছেলে আল আমীন (২৪), ওদুদ শেখের ছেলে সাইফুল শেখ (১৮) ও মজিবুর মোল্লার ছেলে শফিকুল মোল্লা। গোয়ালন্দ মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, নিহত ব্যক্তিরা একটি মোটরসাইকেলে দৌলতদিয়া থেকে পাংশার দিকে যাওয়ার সময় খানখানাপুর ছোট ব্রিজের কাছে পৌঁছালে একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত অবস্থায় শফিকুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় পাংশা উপজেলায় মৌরাট ইউনিয়নের নন্দীর পুকুরচালা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রুনা আক্তার (২০) নামের এক তরুণী মারা যান। রুনা তাঁর অফিসের এক সহকর্মীর সঙ্গে ওই মোটরসাইকেলে ছিলেন।