রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বাণীবহ ইউনিয়নের কালীবাড়ি মোড়ে গতকাল বুধবার সকালে অটোরিকশা উল্টে সুমন কুমার বিশ্বাস (১৩) নামের এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সুমন কুমার বিশ্বাস জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অটোরিকশায় করে পরীক্ষাকেন্দ্র রাজবাড়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে বাণীবহের কালীবাড়ি মোড় এলাকায় সরু রাস্তায় বাসের সাইড দিতে গিয়ে অটোরিকশা উল্টে যায়। সুমন অটোরিকশার নিচে চাপা পড়ে। তাকে আহত অবস্থায় দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই মৃত ঘোষণা করা হয়। সুমন বার্থা উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহাতাব উদ্দিন খান জানান, সুমন বিশ্বাস বাণীবহ ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সুকুমার বিশ্বাসের একমাত্র ছেলে।