রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুরে গ্রামীণ ব্যাংকের পাশে সেতুতে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশা-গ্রামবাংলার (শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যান) মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন, বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রাজ্জাক মণ্ডল। অপরজন মাহফুজুর রহমান শেখ (৩৬) একই ইউনিয়নের চরফরিদপুর গ্রামের আরমান শেখের ছেলে। আহত দুজন হলো, নবম শ্রেণীর ছাত্রী তানিয়া কবির ও অটোরিকশাচালক নেকবর হোসেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাজবাড়ী-বালিয়াকান্দি সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে।