রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলা শহরে যাত্রীবাহী বাস ও স্থানীয় যান মাহেন্দ্রর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। হতাহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী ছিলেন।

আজ সোমবার সকাল পৌনে নয়টার দিকে শহরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে রাজবাড়ী-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম উত্তম কুমার দে (৪৫)। তাঁর বাড়ি রাজবাড়ী শহরে। তাঁর লাশ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। আহত তিনজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও তাঁর সহকারী পালিয়েছেন। এ ঘটনায় মামলা হবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, যাত্রীবাহী বাসটি ফরিদপুরের দিক থেকে রাজবাড়ীর দিকে আসছিল। মাহেন্দ্রটি রাজবাড়ী থেকে গোয়ালন্দের দিকে দিকে যাচ্ছিল।