রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার চন্দনিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত দুজনের পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দা ফিরোজ আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি লাশ পড়ে থাকতে দেখেন।

পাংশা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হেল বাকি দুর্ঘটনার খবরটি জানিয়েছেন।